1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

খাগড়াছড়িতে জামায়াতের ইফতার মাহফিল

  • প্রকাশের সময় : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ৬২ বার পঠিত

খাগড়াছড়ি প্রতিনিধি: রমজানের পবিত্রতা রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান — ভোট ইঞ্জিনিয়ারিংয়ের বিরুদ্ধে সোচ্চার নেতৃবৃন্দ

 

বাংলাদেশ জামায়াতে ইসলামী খাগড়াছড়ি জেলা শাখার উদ্যোগে রবিবার (৮ মার্চ) বিকাল পাঁচটায় খাগড়াছড়ি পৌর ঈদগাহ মাঠে পবিত্র রমজান মাস উপলক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাহফিল সমাবেশে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা, রমজান মাসের তাৎপর্য ও সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন দলের শীর্ষস্থানীয় নেতারা।

 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য শাহজাহান চৌধুরী। তিনি তাঁর বক্তব্যে পবিত্র রমজান মাসের মাহাত্ম্য ও রোজার গুরুত্ব তুলে ধরেন।

তিনি বলেন, রমজান মাস হলো আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জনের শ্রেষ্ঠ মাস। আল্লাহ তাআলা এই মাসে রোজাকে ফরজ করেছেন, যাতে মানুষ সংযম ও ধৈর্যের মাধ্যমে প্রকৃত ঈমানদার হিসেবে গড়ে উঠতে পারে। রোজা শুধু পানাহার থেকে বিরত থাকার নাম নয়, বরং এটি মানুষের ভেতরে সততা, ন্যায়পরায়ণতা ও মানবিক গুণাবলি জাগ্রত করার মাধ্যম। এই পবিত্র মাসে কোরআন নাজিল হয়েছিল মানবজাতির পথপ্রদর্শক হিসেবে — তাই প্রতিটি মুসলমানের কর্তব্য হলো রমজানের শিক্ষাকে জীবনের প্রতিটি ক্ষেত্রে ধারণ করা।

তিনি আরও বলেন, ইসলামী আদর্শের ভিত্তিতে একটি সুন্দর, ন্যায়সঙ্গত ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে জামায়াতে ইসলামী অঙ্গীকারাবদ্ধ। রমজানের চেতনাকে ধারণ করে দেশের মানুষের কল্যাণে কাজ করাই তাঁদের লক্ষ্য।

জামায়াতের খাগড়াছড়ি জেলা আমির অধ্যাপক সৈয়দ মো. আব্দুল মোমেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অ্যাডভোকেট এয়াকুব আলী চৌধুরী।

তিনি দেশের বর্তমান পরিস্থিতিতে ইসলামী আন্দোলনকে আরও সংগঠিত করার আহ্বান জানান এবং সারাদেশে জামায়াতের তৃণমূল পর্যায়ের কার্যক্রম জোরদার করার উপর গুরুত্বারোপ করেন।

তিনি তাঁর বক্তব্যে সাম্প্রতিক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে বলেন, “এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লার জোয়ার ছিল ব্যাপক। কিন্তু ভোট ইঞ্জিনিয়ারিংয়ের কারণে আমরা জিততে পারিনি।” তিনি নির্বাচনী অনিয়মের তীব্র সমালোচনা করে বলেন, জনগণের রায় যদি সঠিকভাবে প্রতিফলিত হতো তাহলে ফলাফল ভিন্ন হতো। দলের নেতাকর্মীদের হতাশ না হয়ে আরও সংগঠিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

 

খাগড়াছড়ি জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মিনহাজুর রহমান বলেন, “যারা বাংলাদেশকে গড়ার পরিবর্তে ভাঙার চেষ্টা করে আমরা তাদেরকে প্রতিহত করার চেষ্টা করবো।” তিনি বলেন, বাংলাদেশের স্থিতিশীলতা ও উন্নয়নে ইসলামী শক্তিগুলোকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বান্দরবান জেলা জামায়াতের আমির ও কেন্দ্রীয় সুরা সদস্যও সমাবেশে বক্তব্য রাখেন। তিনি পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সম্প্রীতি রক্ষায় ইসলামী মূল্যবোধের গুরুত্ব তুলে ধরেন।

 

সমাবেশে খাগড়াছড়ি জেলার ১১ দলীয় জোটের বিভিন্ন উপজেলা থেকে আগত দলের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park