1. admin@dailyuttarerchitro.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০১:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা, মাঠে থাকবে এসআরবি-১৩ হরিপুরে পুকুরে ডুবে মামা-ভাগিনার মর্মান্তিক মৃত্যু এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য হলেন বালিয়াডাঙ্গীর রবিউল ইসলাম ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে ইয়াবা-ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ২ ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ট্যাপেন্টাডলসহ একজন গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার বালিয়াডাঙ্গীতে পুকুর থেকে অন্তঃসত্ত্বা নারীর মরদেহ, তদন্তে পুলিশ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ২৯০ ট্যাপেন্টাডলসহ দুইজন আটক

কাহারোলে ৮৮ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

  • প্রকাশের সময় : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ৮৩ বার পঠিত

ফজলুর রহমান: দিনাজপুরের কাহারোল থানা পুলিশের বিশেষ অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ আন্তঃজেলা মাদক চোরাচালান চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যানও জব্দ করা হয়।

বুধবার (৫ আগস্ট) ভোর আনুমানিক ৪টা ৩০ মিনিটে দিনাজপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আনোয়ার হোসেনের সার্বিক তত্ত্বাবধানে, কাহারোল সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. মনিরুজ্জামানের নেতৃত্বে এবং কাহারোল থানার অফিসার ইনচার্জের নির্দেশনায় পুলিশের একটি চৌকস টিম অভিযানটি পরিচালনা করে।

পুলিশ জানায়, কাহারোল উপজেলার ৫ নম্বর সুন্দরপুর ইউনিয়নের ১১ মাইল ইটুয়া গ্রামের কান্তা ইক্ষু ফার্ম সংলগ্ন দশমাইল-ঠাকুরগাঁও মহাসড়কে নিয়মিত রাত্রীকালীন টহল ও তল্লাশির সময় একটি সন্দেহভাজন পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো-ন-৪৬-৬৬১) থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়ির ভেতরে থাকা তিনটি বস্তা থেকে মোট ৮৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপটি জব্দ এবং ঘটনাস্থল থেকেই দুইজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— মো. শফিকুল ইসলাম (৫২), পিতা: মৃত আব্দুল রশিদ, সাং- রানীপুর, থানা- চিরিরবন্দর এবং শ্রী রন্ধন চন্দ্র রায় (২৮), পিতা: শ্রী মনমথ চন্দ্র রায়, সাং- গড়নুরপুর, থানা- কাহারোল; উভয়ের বাড়ি দিনাজপুর জেলায়।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা আন্তঃজেলা মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে পরিবহন ব্যবসার আড়ালে দেশের বিভিন্ন স্থান থেকে মাদকের চালান সংগ্রহ করে দিনাজপুর জেলার বিভিন্ন উপজেলা ও আশপাশের এলাকায় সরবরাহ করে আসছিল।

এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কাহারোল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। একই সঙ্গে মাদক চালানের সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

দিনাজপুর জেলা পুলিশ জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে তাদের চলমান অভিযান ভবিষ্যতেও একই ধারাবাহিকতায় অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park