1. admin@dailyuttarerchitro.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা, মাঠে থাকবে এসআরবি-১৩ হরিপুরে পুকুরে ডুবে মামা-ভাগিনার মর্মান্তিক মৃত্যু এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য হলেন বালিয়াডাঙ্গীর রবিউল ইসলাম ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে ইয়াবা-ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ২ ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ট্যাপেন্টাডলসহ একজন গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার বালিয়াডাঙ্গীতে পুকুর থেকে অন্তঃসত্ত্বা নারীর মরদেহ, তদন্তে পুলিশ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ২৯০ ট্যাপেন্টাডলসহ দুইজন আটক

কন্যা সন্তানের বাবা হলেন ‘মানব ভালোবাসার ফেরিওয়ালা’ বি কে লিটন

  • প্রকাশের সময় : সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৪২ বার পঠিত

কন্যা সন্তানের বাবা হলেন ‘মানব ভালোবাসার ফেরিওয়ালা’ বি কে লিটন

নিজস্ব প্রতিবেদক, যশোর: মোঃ জুম্মান হোসেনঃ

আল্লাহতাআলার অশেষ মেহেরবানীতে কন্যা সন্তানের বাবা হলেন যশোরসহ সারাদেশে আলোচিত মানব ভালোবাসার ফেরিওয়ালা হিসেবে পরিচিত কনটেন্ট নির্মাতা বি কে লিটন। মা ও নবজাতক কন্যা বর্তমানে সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন তার সামাজিক যোগাযোগ ফেসবুক অফিশিয়াল একাউন্টে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় তিনি জানান, “আলহামদুলিল্লাহ, আল্লাহতা’আলা এর অশেষ মেহেরবানী কন্যা সন্তানের বাবা হলাম। মা ও সন্তানের জন্য সকলের কাছে দোয়ার প্রার্থনা করছি।” তার এই স্ট্যাটাস প্রকাশের পরপরই শুভাকাঙ্ক্ষী, ভক্ত ও অনুসারীদের শুভেচ্ছায় ভরে যায় ফেসবুক টাইমলাইন।

যশোর অঞ্চলে জনপ্রিয় এই ডিজিটাল কনটেন্ট নির্মাতা দীর্ঘদিন ধরে সামাজিক ও মানবিক বিষয়ভিত্তিক ভিডিও নির্মাণ করে আলোচনায় আসেন। সাধারণ মানুষের সুখ-দুঃখ, মানবিক গল্প ও ভালোবাসার বার্তা তুলে ধরায় অনেকেই তাকে ভালোবেসে ‘মানব ভালোবাসার ফেরিওয়ালা’ নামে আখ্যায়িত করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, তার এই আনন্দের খবরে পরিবারের সদস্যদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। ভক্ত-অনুসারীরাও নবজাতক কন্যার সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে দোয়া ও শুভকামনা জানিয়েছেন।

পরিবারের পক্ষ থেকে সকলের কাছে মা ও শিশুর জন্য দোয়া কামনা করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park