1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

ওজনে তেল কম দেওয়ায় বালিয়াডাঙ্গীতে ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ৯৩ বার পঠিত

ফজলুর রহমান, ঠাকুরগাঁও:

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় ওজনে তেল কম দেওয়ার অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) ও উপজেলা প্রশাসন। অভিযানে মোট ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

সোমবার (৭ জুলাই) উপজেলার বিভিন্ন এলাকায় পরিচালিত এ যৌথ অভিযানে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮-এর ২৯ ধারা লঙ্ঘনের দায়ে একই আইনের ৪৬ ধারা অনুযায়ী এ জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ওজনে তেল কম দেওয়ার অভিযোগে লাহিড়ী ফিলিং স্টেশনের মালিক মোবারক হোসেনকে ১ লাখ টাকা, এস আর ট্রেডিংয়ের মালিক সুমন আলীকে ৫০ হাজার টাকা এবং হোসেন এন্টারপ্রাইজের মালিক ইসমাইল হোসেনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অঞ্জন কুমার দাস। এ সময় বিএসটিআই দিনাজপুর কার্যালয়ের পরিদর্শক তানভীর আহমেদ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ, সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিত করা এবং বাজারে কোনো ধরনের কারচুপি রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park