1. admin@dailyuttarerchitro.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা, মাঠে থাকবে এসআরবি-১৩ হরিপুরে পুকুরে ডুবে মামা-ভাগিনার মর্মান্তিক মৃত্যু এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য হলেন বালিয়াডাঙ্গীর রবিউল ইসলাম ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে ইয়াবা-ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ২ ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ট্যাপেন্টাডলসহ একজন গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার বালিয়াডাঙ্গীতে পুকুর থেকে অন্তঃসত্ত্বা নারীর মরদেহ, তদন্তে পুলিশ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ২৯০ ট্যাপেন্টাডলসহ দুইজন আটক

একটি পার্টিকে ভোট দিলে নাকি জান্নাতের টিকিট পাওয়া যাবে – বিএনপি প্রার্থী  বাবুল

  • প্রকাশের সময় : শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৭০ বার পঠিত

একটি পার্টিকে ভোট দিলে নাকি জান্নাতের টিকিট পাওয়া যাবে – বিএনপি প্রার্থী  বাবুল

মোহাম্মদ আলী জিন্নাহ জামালপুর প্রতিনিধি: একটি পার্টিকে ভোট দিলে নাকি জান্নাতের টিকিট পাওয়া যাবে’ জান্নাতের টিকিট কি বেঁচাকেনার জিনিস। জান্নাতের টিকিট কেউ বেঁচতেও পারে না কিনতেও পারে না প্রধান অতিথির বক্তব্যে মোস্তাফিজুর রহমান বাবুল এ কথা বলেন।   শনিবার বেলা ১২ টায় উপজেলার কড়ইচড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ডাঃ বাদল পাশার বাড়ী প্রাঙ্গনে জামালপুর-৩ বিএনপি মনোনীত এমপি প্রার্থী মোস্তাফিজুর রহমান বাবুলের ধানের শীষ প্রতীকের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।  তিনি আরো বলেন কোন পার্টিকে ভোট দিলে জান্নাতের টিকিট কিন্তুু পাওয়া যায় না আর না দিলেও দুযোগের আগুনে পুড়তে হবে সে কথা ও কিন্তুু ইসলামে নাই। ১২ তারিখে নির্বাচনে ধানের শীষ প্রতীকে বিপুল পরিমাণ  ভোট দিয়ে আমাকে এমপি নির্বাচিত করবেন। আমি সকল উন্নয়ন কাজ করবো।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাদারগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মুহাম্মদ ফায়েজুল ইসলাম লাঞ্জু, যুগ্ম সাধারণ জিয়াউর রহমান জিয়া।  এ সময়  ইউনিয়ন বিএনপির সভাপতি হেলাল উদ্দিন মাষ্টার ও সাধারণ সম্পাদক নান্টু মেম্বার। এ সময় হাজারো নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।  আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল মাদারগঞ্জ উপজেলা শাখার সাবেক আহবায়ক মিজানুর রহমান মিজান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park