1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

একক দলের শাসন নয়, জনগণের শাসন চাই: ডা. শফিকুর রহমান

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬
  • ৭৮ বার পঠিত

একক দলের শাসন নয়, জনগণের শাসন চাই: ডা. শফিকুর রহমান

বিশেষ প্রতিনিধি মাসুম আল মাহির: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, একক দলের শাসন নয়—জনগণের শাসন প্রতিষ্ঠাই তাদের লক্ষ্য। শুক্রবার (২৩ জানুয়ারি) ঠাকুরগাঁওয়ে নির্বাচনি জনসভায় তিনি বলেন, আলেম-ওলামা ও সৎ মানুষের সমন্বয়ে আগামীর বাংলাদেশ গড়া হবে।

তিনি জানান, ১০ দলীয় জোটকে সঙ্গে নিয়েই জামায়াতে ইসলামী নতুন বাংলাদেশ গড়তে চায়। বেকার ভাতা প্রসঙ্গে তিনি বলেন, ‘অসম্মানের ভাতা নয়, মর্যাদার কাজ দিতে চাই।’
ডা. শফিকুর রহমান দুর্নীতির বিরুদ্ধে তিনটি শর্ত তুলে ধরে বলেন—নিজে দুর্নীতি নয়, দুর্নীতিবাজকে আশ্রয় নয় এবং সবার জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। তিনি উত্তরবঙ্গে কর্মসংস্থান সৃষ্টি, বন্ধ চিনিকল চালু ও ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপনের প্রতিশ্রুতি দেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park