1. admin@dailyuttarerchitro.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা, মাঠে থাকবে এসআরবি-১৩ হরিপুরে পুকুরে ডুবে মামা-ভাগিনার মর্মান্তিক মৃত্যু এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য হলেন বালিয়াডাঙ্গীর রবিউল ইসলাম ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে ইয়াবা-ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ২ ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ট্যাপেন্টাডলসহ একজন গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার বালিয়াডাঙ্গীতে পুকুর থেকে অন্তঃসত্ত্বা নারীর মরদেহ, তদন্তে পুলিশ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ২৯০ ট্যাপেন্টাডলসহ দুইজন আটক

ঋণের চাপে আউলিয়াপুরে বৃদ্ধের আত্মহত্যা

  • প্রকাশের সময় : বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ৫১ বার পঠিত

ফজলুর রহমান, ঠাকুরগাঁও:
ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নে আইয়ুব আলী (৬০) নামে এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন। বুধবার (২৪ জুন) সকালে উপজেলার ৬ নম্বর আউলিয়াপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বারমারা ডাঙ্গাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আইয়ুব আলী ওই গ্রামের বাসিন্দা ও মো. ঝরু মিয়ার ছেলে। সকালে পরিবারের সদস্যরা তাকে বাড়ির পাশে অচেতন অবস্থায় দেখতে পান। পরে স্থানীয়দের সহায়তায় তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়।
এলাকাবাসীর ভাষ্য, দীর্ঘদিন ধরে ঋণের বোঝা নিয়ে মানসিক চাপে ছিলেন আইয়ুব আলী। ঋণ পরিশোধের জন্য তিনি নিজের অনেক সম্পদ বিক্রি করলেও পুরো ঋণ শোধ করতে পারেননি। এ কারণে তিনি হতাশাগ্রস্ত হয়ে পড়েছিলেন বলে স্থানীয়দের ধারণা।
ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিষয়টি নিয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
মানসিক সংকটে থাকলে পরিবার, বন্ধু বা মানসিক স্বাস্থ্যসেবার সহায়তা নেওয়া জরুরি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park