1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

উন্নয়নের নামে নিম্নমানের কাজ, ক্ষোভ বাড়ছে তারাগঞ্জে

  • প্রকাশের সময় : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ৪১ বার পঠিত

জুয়েল ইসলাম, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:

 

রংপুরের তারাগঞ্জ উপজেলায় গরুর হাটে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করে ঢালাই কাজ করার অভিযোগ উঠেছে। এতে করে নির্মাণকাজের স্থায়িত্ব ও মান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় ব্যবসায়ী ও শ্রমজীবী মানুষজন।

বুধবার (৮ এপ্রিল) দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, হাটের ভেতরে চলমান ঢালাই কাজে ব্যবহৃত হচ্ছে নিম্নমানের ইটের খোয়া ও ধুলা। কাজের মান বজায় রাখার ক্ষেত্রে সংশ্লিষ্টদের গাফিলতির অভিযোগও করেন এলাকাবাসী।

তারাগঞ্জ বাজারের একাধিক ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে জানান, দীর্ঘদিন ধরে হাটের অবকাঠামোগত দুরবস্থার কারণে তারা চরম দুর্ভোগ পোহাচ্ছেন। বর্তমানে যে কাজটি করা হচ্ছে, সেটিও যদি নিম্নমানের হয়, তবে অল্প কিছুদিনের মধ্যেই তা নষ্ট হয়ে যাবে। এতে করে তাদের ভোগান্তি আরও বাড়বে। তারা দ্রুত সঠিক ও টেকসই নির্মাণকাজ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

স্থানীয় ভ্যানচালক রহিম উদ্দিন অভিযোগ করে বলেন, “এখানে যে ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে, তা অত্যন্ত নিম্নমানের। হাত দিয়ে সামান্য চাপ দিলেই ভেঙে যাচ্ছে। খোয়ার পরিমাণও খুব কম। বরং বেশি পরিমাণে নিম্নমানের ইটের ধুলা ব্যবহার করা হচ্ছে, যা কোনোভাবেই টেকসই নির্মাণের জন্য উপযোগী নয়।”

এ বিষয়ে জানতে উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আলীর সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এদিকে, স্থানীয়দের দাবি—গুরুত্বপূর্ণ এই গরুর হাটের উন্নয়নকাজে মানসম্মত উপকরণ ব্যবহার ও যথাযথ তদারকি নিশ্চিত করা না হলে সরকারি অর্থ অপচয়ের পাশাপাশি সাধারণ মানুষের ভোগান্তি আরও দীর্ঘস্থায়ী হবে। তারা দ্রুত বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park