
নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ সকল পাঠক, শুভানুধ্যায়ী ও সহকর্মীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সাংবাদিক ফজলুর রহমান।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদ মানে আনন্দ, ঈদ মানে ভ্রাতৃত্ব ও সম্প্রীতি। এই পবিত্র দিনে ধনী-গরিব ভেদাভেদ ভুলে সবাই যেন একসাথে আনন্দ ভাগাভাগি করতে পারে—সেই আহ্বান জানান তিনি।
তিনি বর্তমানে জাতীয় দৈনিক “আমাদের মাতৃভূমি” পত্রিকার ঠাকুরগাঁও প্রতিনিধি এবং জাতীয় দৈনিক “দৈনিক সকালের সময়” পত্রিকার বালিয়াডাঙ্গী প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। পাশাপাশি তিনি ইংরেজি জাতীয় দৈনিক “The Daily Post” পত্রিকার বালিয়াডাঙ্গী উপজেলা প্রতিনিধি হিসেবেও দায়িত্ব পালন করছেন।
তিনি আরও বলেন, ঈদের এই খুশি যেন প্রতিটি মানুষের জীবনে বয়ে আনে শান্তি, সুখ ও সমৃদ্ধি। দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণ কামনা করে সকলকে ঈদের শুভেচ্ছা জানান তিনি।
শেষে তিনি সবার সুস্বাস্থ্য, নিরাপত্তা ও মঙ্গল কামনা করেন এবং ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ুক—এই প্রত্যাশা ব্যক্ত করেন।