1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

ঈদুল ফিতর উপলক্ষে যানজট নিরসনে আলোচনা সভা

  • প্রকাশের সময় : বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ৩৯ বার পঠিত

 

মো: গোলাম কিবরিয়া রাজশাহী জেলা প্রতিনিধি: আসন্ন ঈদ-ঊল-ফিতর উপলক্ষে ভিআইপি গাড়ি চলাচল ও যানজট নিরসনে রাজশাহীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

রাজশাহীর সড়ক পরিবহন গ্রুপের প্রধান কার্যালয়ে, আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে ভিআইপি গাড়ি ভাড়া, সুষ্ঠুভাবে গাড়ি চলাচল এবং নগরীতে যানজট নিরসনে ভিআইপি গাড়ির মালিক ও প্রতিনিধিদের উপস্থিতিতে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন মোঃ নজরুল ইসলাম হেলাল সাধারণ সম্পাদক, রাজশাহী সড়ক পরিবহন গ্রুপ ও মহাসচিব, উত্তরবঙ্গ সড়ক পরিবহন সমিতি।

এ সময় উপস্থিত ছিলেন ফয়সাল হাসান, এডি, বিআরটিএ, মদন কুমার পুলিশ পরিদর্শক, আরএমপি ট্রাফিক মাসুদ রানা, ম্যানেজার দেশ ট্রাভেলস; হাসানুজ্জামান ম্যানেজার, গ্রামীন ট্রাভেলস; রাজু আহমেদ ম্যানেজার, হানিফসহ বিভিন্ন ট্রাভেলসের ম্যানেজারবৃন্দ।

সভায় রমজান ও ঈদে ঘরমুখো যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিতকরণে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

বিশেষ করে ভাড়া নির্ধারণে শৃঙ্খলা বজায় রাখা, অতিরিক্ত ভাড়া আদায় রোধ, ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করা এবং নগরীতে যানজট নিরসনে সমন্বিত পদক্ষেপ গ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

 

 

বক্তারা বলেন, ঈদযাত্রা ঘিরে কোনো ধরনের বিশৃঙ্খলা বা বিভ্রান্তি সৃষ্টি হলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।এ সময় যাত্রীসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park