1. admin@dailyuttarerchitro.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা, মাঠে থাকবে এসআরবি-১৩ হরিপুরে পুকুরে ডুবে মামা-ভাগিনার মর্মান্তিক মৃত্যু এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য হলেন বালিয়াডাঙ্গীর রবিউল ইসলাম ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে ইয়াবা-ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ২ ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ট্যাপেন্টাডলসহ একজন গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার বালিয়াডাঙ্গীতে পুকুর থেকে অন্তঃসত্ত্বা নারীর মরদেহ, তদন্তে পুলিশ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ২৯০ ট্যাপেন্টাডলসহ দুইজন আটক

ঈদগাঁও ইউনিয়ন ৪ নং ওয়ার্ডে দাঁড়িপাল্লার সমর্থনে পথসভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬
  • ৫৮ বার পঠিত

ঈদগাঁও ইউনিয়ন ৪ নং ওয়ার্ডে দাঁড়িপাল্লার সমর্থনে পথসভা অনুষ্ঠিত


মোহাম্মদ সেলিম, ঈদগাঁও (কক্সবাজার) ঈদগাঁও ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে এক জনসমাগমপূর্ণ পথসভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার–৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী শহিদুল আলম বাহাদুর।

পথসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কক্সবাজার সদর উপজেলার সাবেক চেয়ারম্যান এডভোকেট ছলিম উল্লাহ বাহাদুর। তিনি জনগণের অধিকার, সুশাসন, দুর্নীতিমুক্ত সমাজ গঠন এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈদগাঁও উপজেলা জামায়াতের আমির মাওলানা ছলিম উল্লাহ জিহাদী, সেক্রেটারি মাওলানা নুরুল আজিম, ঈদগাঁও ইউনিয়ন জুলাই যোদ্ধা এডভোকেট এস কে ফারুকী, এনসিপি ঈদগাঁও উপজেলার যুগ্ম আহ্বায়ক রহিম চৌধুরী, এবং অধ্যাপক মোঃ হাকিম আলী। বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা ও আগামী দিনের দায়িত্বশীল নেতৃত্বের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন।

সভায় সভাপতিত্ব করেন অত্র ওয়ার্ডের মেম্বার গিয়াস উদ্দিন বাহার। আরও উপস্থিত ছিলেন ৬ নং ওয়ার্ডের সাবেক মেম্বার সেনাগীর আলম, শ্রমিক কল্যাণ ফেডারেশন ঈদগাঁও ইউনিয়নের সভাপতি আলী হোসাইন জিসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পথসভা পরিচালনা করেন সাবেক ছাত্রনেতা লায়েক ইবনে ফাজেল ও সাংবাদিক মিসবাহ উদ্দিন।

পথসভাটি মাগরিবের পর দক্ষিণ মেহেরঘোনা এলাকায় অনুষ্ঠিত হয়। সভায় স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park