1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

ইয়াংছা সিএনজি সমবায় সমিতি লিঃ এর নবনির্বাচিত কমিটির সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ৭৩ বার পঠিত

মুহাম্মদ এমরান, বান্দরবান: গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত বান্দরবান পার্বত্য জেলার লামা উপজেলাধীন ০৩ নং ফাঁসিয়াখালী ইউনিয়নের অন্তর্গত ইয়াংছা সিএনজি, মাহিন্দ্রা ও টমটম মালিক সমবায় সমিতি লিমিটেত এর নবনির্বাচিত কমিটির সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (১ এপ্রিল) সকাল ১০ঘটিকার সময় ইয়াংছা বাজারস্থ সমিতির কার্যালয়ে পবিত্র কোরআন তেলওয়াত এর মধ্যদিয়ে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে মোঃ ছাবের আহাম্মদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোহাম্মদ মঈন উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার লামা।

 

সংগঠনের সদস্য মোঃ আবু ইউচুপ এর সঞ্চালনায় প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ আমির হোসেন আমু, সাবেক মেয়র লামা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ আবু তাহের মিয়া, সাবেক ভাইস চেয়ারম্যান, লামা উপজেলা পরিষদ, অমরজিৎ দে, উপসহকারী কৃষি অফিসার লামা। মোঃ জিয়াবুল ইসলাম ইউপি সদস্য ০৭ নং ওয়ার্ড,  মোঃ কামাল উদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান, ফাঁসিয়াখালী।

 

বিশেষ অতিথির বক্তব্যে বক্তরা নবনির্বাচিত কমিটির সবাইকে অভিনন্দন জানিয়ে সমিতির সফলতা কামনা করেন। এবং সেইসাথে সবসময় সমিতির পাশে থাকার আশ্বাস দেন।

 

প্রধান অতিথি মোহাম্মদ মঈন উদ্দিন দিকনির্দেশনা মূলক বক্তব্যে বলেন, সংগঠনের সকল গাড়ির কাগজপত্র এবং চালকদের লাইসেন্স অবশ্যই ঠিক রাখতে হবে। সেইসাথে লামায় আগত পর্যটকদের কাছ থেকে যাতে অতিরিক্ত ভাড়া আদায় করা না হয় সেইদিকে খেয়াল রাখতে হবে। এবং সবাইকে সরকারি নিয়ম মেনে চলতে হবে।

সভাপতির বক্তব্যের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন, মোঃ ছাবের আহাম্মদ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park