1. admin@dailyuttarerchitro.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা, মাঠে থাকবে এসআরবি-১৩ হরিপুরে পুকুরে ডুবে মামা-ভাগিনার মর্মান্তিক মৃত্যু এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য হলেন বালিয়াডাঙ্গীর রবিউল ইসলাম ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে ইয়াবা-ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ২ ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ট্যাপেন্টাডলসহ একজন গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার বালিয়াডাঙ্গীতে পুকুর থেকে অন্তঃসত্ত্বা নারীর মরদেহ, তদন্তে পুলিশ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ২৯০ ট্যাপেন্টাডলসহ দুইজন আটক

ইয়াংছা সিএনজি মাহিন্দ্রা ও টমটম মালিক সমবায় সমিতি লিঃ এর ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ১৫০ বার পঠিত

 

মুহাম্মদ এমরান, বান্দরবান: ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পার্বত্য বান্দরবান জেলার লামা উপজেলাধীন ০৩ নং ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা সিএনজি, মাহিন্দ্রা ও টমটম মালিক সমবায় সমিতি লিঃ এর পরিচালনা কমিটির ত্রি- বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।

 

নির্বাচনে আনারস প্রতীক নিয়ে ৪৮ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছে মোঃ ছাবের আহম্মেদ। দোয়াতকলম প্রতীক নিয়ে সর্বোচ্চ ৮০ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে মোঃ আরফাতুল ইসলাম। এবং কাপ-পিরিচ প্রতীক নিয়ে ৫৯ ভোট পেয়ে সহ-সভাপতি নির্বাচিত হয়েছে মোঃ মহিম উদ্দিন।

 

শনিবার(২৮ মার্চ) সকাল ১০ টা থেকে শুরু করে বিকেল ৩টা পর্যন্ত ইয়াংছা বাজারস্থ সমিতির কার্যালয়ে ভোট গ্রহণ চলছে। উক্ত নির্বাচনে সভাপতি পদে ২ জন, সহ সভাপতি পদে ৩ জন ও সাধারণ সম্পাদক পদে ২ জন প্রতিদ্বন্দ্বিতা করেছে। এর আগে কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় অর্থ সম্পাদক পদে নির্বাচিত হন জিয়াবুল ইসলাম এবং সদস্য নির্বাচিত হয়েছে উসমান গণি ও মোঃ ইউনুছ। ২০১৯ সালে প্রতিষ্ঠিত এ সংগঠনে মোট ভোটার সংখ্যা ১০০ জন, যার মধ্যে ৯৪টি ভোট কাস্ট হয়েছে। গোপন ব্যালটের মাধ্যমে সুন্দর পরিবেশে ভোটাররা ভোট প্রদান করছেন।

 

নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন উপজেলা সমবায় কর্মকর্তা জাবেদ মীরজাদা। উপ সহকারী কৃষি কর্মকর্তা অমর জিৎ দে ও আব্দুল খালেক সহকারী নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন।

কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে নির্বাচনে খুশি ভোটার এবং প্রার্থীরা।

 

নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ আরফাতুল ইসলাম বলেন, আমার প্রতি সদস্য ভাইয়েরা যে ভালোবাসা দেখিয়েছে তার জন্য আমি চিরকৃতজ্ঞ থাকিবো। আমি আশা নয় বরং প্রত্যাশা করি আমাকে যে ভালোবাসা দিয়েছে আমি সঠিক দায়িত্ব পালনের মাধ্যমে তার প্রতিদান দেওয়ার চেষ্টা করবো।

 

নবনির্বাচিত সভাপতি মোঃ ছাবের আহাম্মদ

নির্বাশনে সন্তুষ্ট হয়ে নির্বাচন পরিচালনা কমিটির সবাইকে ধন্যবাদ জানিয়ে সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

সেইসাথে তার উপর অর্পিত দায়িত্ব সুন্দর ও সঠিক ভাবে পালন করবে বলে কথা দিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park