1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

আলু খাতের সমস্যা-সম্ভাবনা নিয়ে বালিয়াডাঙ্গীতে সভা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ৮২ বার পঠিত

ফজলুর রহমান, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে আলু খাতের সমস্যা ও সম্ভাবনা নিয়ে উপজেলা ভ্যালু চেইন প্রমোশনাল অর্গানাইজেশনের (মাল্টি স্টেকহোল্ডার প্ল্যাটফর্ম) নিয়মিত সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ জুন) বালিয়াডাঙ্গী ক্রিয়া সংস্থা মাঠে এ সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাখয়াত হোসেন। মাঠ কর্মকর্তা মো. জিল্লুর রহমান উপস্থিত থেকে আলু উৎপাদন, সংরক্ষণ ও বাজারজাতকরণ বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আব্দুস সালাম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আলী মর্তুজা। এতে সংগঠনের ৪০ জন সদস্য অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় আলু চাষের আধুনিক প্রযুক্তি ব্যবহার, উৎপাদন ব্যয় হ্রাস, সংরক্ষণ ব্যবস্থা উন্নয়ন, বাজার ব্যবস্থাপনা এবং কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিতকরণসহ বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, আলু বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ অর্থকরী ফসল। সঠিক পরিকল্পনা ও সমন্বিত উদ্যোগ গ্রহণ করা গেলে এ খাতে কৃষকদের আয় আরও বৃদ্ধি পাবে।
উল্লেখ্য, কৃষি বিপণন অধিদপ্তরের আয়োজনে এবং বিশ্বব্যাংক গ্রুপ ও আইএফএডি (IFAD)-এর সহযোগিতায় পরিচালিত এ কার্যক্রমের মাধ্যমে আলু ভ্যালু চেইনের অংশীজনদের মধ্যে সমন্বয় জোরদার এবং কৃষকদের সক্ষমতা বৃদ্ধিতে কাজ করা হচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park