1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

আমার কোন চাওয়া পাওয়া নাই মেলান্দহ-মাদারগঞ্জবাসীর খেদমত করার জন্য আছি 

  • প্রকাশের সময় : সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৫৯ বার পঠিত

মোহাম্মদ আলী জিন্নাহ, মাদারগঞ্জ প্রতিনিধি :

আমার কোন চাওয়া পাওয়া নাই মেলান্দহ-মাদারগঞ্জবাসীর খেদমত করার জন্য আমি আছি ইনশাআল্লাহ।

রোববার বিকালে

জামালপুরের মাদারগঞ্জে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণের সাথে নবনির্বাচিত এমপি বাবুলের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জামালপুর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল এসব কথা বলেন। উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল।

 

তিনি বলেন জনগনের দূর্ভোগ লাঘবে আমি কাজ করে যাবো। কোন অফিস বা কোন জায়গা থেকে জনগণ সেবা থেকে বঞ্চিত না হয়। এদিকে সকলকে খেয়াল রাখতে হবে।

 

সভাপতিত্ব করেন মাদারগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমন চৌধুরী।

 

এ সময় এসিল্যান্ড রাসেল দিও, মডেল থানার ওসি খন্দকার শাকের আহমেদ, মাদারগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি এডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান, সাবেক সভাপতি ফায়েজুল ইসলাম লাঞ্জু,  প্রাক্তন সভাপতি শাহজাহান বি.কম, বর্তমান সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন আকন্দ,  সিনিয়র সহ সভাপতি আব্দুল মান্নান,  সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, সাংগঠনিক সম্পাদক বীরমুক্তিযোদ্ধা শাহ্ মোঃ মজনু ফকির ও হাফিজুর রহমান সাকু, ৪ নং বালিজুড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি মঞ্জুরুল ইসলাম মুসা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

সকলের পরিচয় পর্ব শেষে কয়েকজন কর্মকর্তাবৃন্দ তাদের দপ্তরের কাজের অগ্রগতি তুলে ধরেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park