1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

আমরা যুবকদের বেকার ভাতা দেব না, কাজ দেব, জামায়াত আমির

  • প্রকাশের সময় : শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬
  • ৫৭ বার পঠিত

আমরা যুবকদের বেকার ভাতা দেব না, কাজ দেব: জামায়াত আমির

মোঃ আবু সুফিয়ান বাবু
বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা যুবকদের হাতে বেকার ভাতা দেব না, আমরা বেকার যুবকদের কাজ দেব। যুবকদের দক্ষ করে জনসম্পদে রূপান্তর করব।

শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও বড় মাঠে নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শফিকুর রহমান বলেন, আমরা ক্ষমতায় গেলে উত্তরবঙ্গে যে বিশ্ববিদ্যালয় হবে, সেখানে ঠাকুরগাঁও জেলাকেই অগ্রাধিকার দেওয়া হবে। আমরা ঠাকুরগাঁওকে কৃষিভিত্তিক রাজধানী করতে চাই। ইপিজেড করতে চাই।

জামায়াত আমির বলেন, উত্তরবঙ্গের কৃতি সন্তান আবু সাঈদের কাছে আমরা সবাই ঋণী। আমরা আবু সাঈদের স্বপ্নের বাংলাদেশ উপহার দিতে চাই। অতীতের ৫৪ বছরের দুর্নীতি, দুঃশাসন, গুম, খুন, চাঁদাবাজি থেকে পরিত্রাণ পেতে ‘হ্যাঁ’ ভোট দেওয়ারও আহ্বান জানান তিনি।

ঠাকুরগাঁও-তিনটি আসনের ১০ দলীয় জোটের এমপি ঠাকুরগাঁও- ১ আসনে দেলদুয়ার ,
ঠাকুরগাঁও -২ আসেন
অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম,
ঠাকুরগাঁও -৩ আসেন
মিজানুর রহমান মাস্টার

জামাত মনোনীত এমপি প্রার্থীদের দাঁড়িপাল্লা তুলে দিয়ে দিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park