1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

আগুনে পুড়েছে ঘর, পাশে দাঁড়ালো প্রশাসন

  • প্রকাশের সময় : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ৫৪ বার পঠিত

জুয়েল ইসলাম, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুর জেলার তারাগঞ্জ উপজেলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জরুরি ভিত্তিতে সরকারি সহায়তা প্রদান করেছে উপজেলা প্রশাসন। বুধবার (৮ এপ্রিল) বিকেলে উপজেলার সয়ার ইউনিয়নে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ঢেউটিন, শুকনো খাবার ও কম্বল তুলে দেওয়া হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোনাববর হোসেন ক্ষতিগ্রস্তদের মাঝে এসব সহায়তা সামগ্রী বিতরণ করেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং তাদের প্রতি সরকারের সহানুভূতির বার্তা পৌঁছে দেন।

জানা যায়, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ২০২৫-২০২৬ অর্থবছরের বিশেষ বরাদ্দ থেকে সয়ার ইউনিয়নের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত শ্রী সুশীল চন্দ্র রায় ও শ্রী চন্দ্র মোহনকে ২ বান্ডিল করে মোট ৪ বান্ডিল ঢেউটিন প্রদান করা হয়। পাশাপাশি তাদের হাতে শুকনো খাবার ও প্রয়োজনীয় শীতবস্ত্র হিসেবে কম্বল তুলে দেওয়া হয়।

সহায়তা বিতরণকালে ইউএনও মোনাববর হোসেন বলেন,

“অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের লক্ষ্যে প্রাথমিকভাবে এই জরুরি সহায়তা প্রদান করা হয়েছে। পরবর্তীতে সরকারি বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে তাদের জন্য আরও আর্থিক সহায়তার ব্যবস্থা করা হবে।”

তিনি আরও জানান, ক্ষতিগ্রস্তদের দ্রুত স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে উপজেলা প্রশাসন সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত রাখবে।

এ সময় উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা হারুন উর রশিদ, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ এলাকার সচেতন নাগরিকরা।

স্থানীয়দের মতে, অগ্নিকাণ্ডের মতো দুর্যোগে প্রশাসনের এমন দ্রুত উদ্যোগ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য স্বস্তির বার্তা নিয়ে এসেছে। তারা সরকারের এই মানবিক সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park