1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

অধ্যাপক ড. মো: রইছ উদদীন,জবির নতুন ভিসি

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ৪৮ বার পঠিত

সীমান্ত, জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হলেন ড. মো. রইছ উদদীন। সোমবার (১৬ মার্চ) বিকেলে শিক্ষা মন্ত্রণালয় থেকে এ ঘোষণা দেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

 

অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন বর্তমান উপাচার্য অধ্যাপক রেজাউল করিমের স্থলাভিষিক্ত হবেন। এর আগে তিনি ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি জবি শিক্ষক সমিতির সভাপতি এবং সাদা দলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি জাতীয়তাবাদী বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন ইউট্যাবের জবি শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

 

 

নতুন দায়িত্ব পাওয়ার বিষয়ে অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন বলেন, সম্মান দেওয়ার মালিক আল্লাহ। তিনি আমাকে যে সম্মান দিয়েছেন, সে জন্য আমি তার কাছে শুকরিয়া আদায় করি। এটি নিয়ে গর্ব করার কিছু নেই; বরং এটি আমার জন্য একটি বড় দায়িত্ব। আমার বর্তমান পরিচয়ের আগে আমি অধ্যাপক ড. রইছ হিসেবেই পরিচিত থাকতে চাই। সবাইকে নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে আরও উচ্চতায় পৌঁছে দিতে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park