1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আন-নাহল ফাউন্ডেশন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৪৫ বার পঠিত

মোঃ আবু সুফিয়ান বাবু, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ৫নং দুওসুও ইউনিয়নের বরমতোল গ্রামে গত শনিবার এক ভয়াবহ অগ্নিকাণ্ডে কয়েকটি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। মুহূর্তের মধ্যেই আগুনে পুড়ে যায় বসতবাড়ি ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী। এতে করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে নেমে আসে চরম দুর্ভোগ ও অসহায়ত্ব।

 

অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ায় আন-নাহল ফাউন্ডেশন। সংগঠনটির পক্ষ থেকে প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়, যাতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সাময়িকভাবে হলেও তাদের কষ্ট কিছুটা লাঘব করতে পারে।

 

ত্রাণ বিতরণ কার্যক্রমে ফাউন্ডেশনের সভাপতি ও অন্যান্য সম্মানিত সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। তারা ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে কথা বলেন এবং ভবিষ্যতেও পাশে থাকার আশ্বাস দেন।

 

সংগঠনটির পক্ষ থেকে সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করা হয়েছে, যাতে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখা সম্ভব হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park