আবু সুফিয়ান বাবু, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলার স্বনামধন্য ৭ নং আমজানখোর ইউনিয়ন ব্লাড ডোনার সোসাইটির উদ্যোগে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত শিক্ষার্থীদের,বিভিন্ন মাদ্রাসার কোরআন এর হাফেজদের, বিভিন্ন নার্সিং ইনটাস্টটিউটের ছাত্র-ছাত্রীদের, মাঝে ৭ নং আমজানখোর ইউনিয়ন ব্লাড ডোনার সোসাইটির,প্রধান উপদেষ্টা ও তারাঞ্জুবাড়ি জাগরণী যুব সংগঠনের সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা আলহাজ্ব মোঃ শাহজাহান আলীর পক্ষ থেকে কেষ্ট প্রদান করা হয়।
রবিবার দুপুর ২ ঘটিকায় তারান্জুবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় ৭ নং আমজানখোর ইউনিয়ন ব্লাড ডোনার সোসাইটির প্রধান উপদেষ্টা আলহাজ্ব মোঃ শাহজাহান আলী বলেন
৭ নং আমজানখোর ইউনিয়ন ব্লাড ডোনার সোসাইটি সবসময় মানুষের সবাই নিয়োজিত
আমরা সব সময় মানুষের সহযোগিতা করতে প্রস্তুত,অনেক সময় দেখা যায় রক্তের সংকট, সেই সময় আমার এ সংগঠন সেই রক্তটুকু ব্যবস্থা করে দেয় মানুষকে।
শুধু তাই নয়
সামাজিক কার্যক্রম আমরা পরিচালনা করি, অসহায় এবং দূস্থ মানুষের পাশে সব সময় এই সংগঠন থাকে এই সংগঠনের মূল উদ্দেশ্য হলো মানুষের সেবা করা
অনুষ্ঠানে অন্যান্যেরদের মধ্যে উপস্থিত ছিলেন ৭নং আমজানখোর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, আমজানখোর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোঃ সৈয়দ আলম,তারান্জুবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ ওবায়দুর রহমান, সহকারী শিক্ষক মোঃ আলমগীর হোসেন, বিএনপি নেতা আশরাফুল ইসলাম,বিএনপি নেতা ফইজুল ইসলাম, ধনতলা ব্লাড ডোনার সোসাইটির প্রধান উপদেষ্টা মোঃ জিয়াউল হক সহ কৃতি শিক্ষার্থীদের অভিভাবক বৃন্দ এ সময় উপস্থিত ছিলেন
অনুষ্ঠানে শেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।