ইফাত হোসেন জীম, হাবিপ্রবি প্রতিনিধি: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা এর উদ্যোগে “রাসূল (সা) কে জানো” শীর্ষক সীরাত পাঠ প্রতিযোগিতা–২০২৫ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি রেজওয়ানুল হকের সভাপতিত্বে এবং শাখা সেক্রেটারি শেখ রিয়াদের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও দিনাজপুর শহর শাখা সভাপতি মাসুদ রানা।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাবেক বায়তুলমাল সম্পাদক হাফেজ মুজাহিদুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তারা রাসূল (সা) এর আদর্শে উদ্ভাসিত হয়ে কুরআনের আলোকে জীবন গড়ার আহ্বান জানান।
জোন ভিত্তিক আয়োজিত সিরাত পাঠ প্রতিযোগিতায় সায়েন্স জোনে প্রথম স্থান অর্জন করেন বিজ্ঞান অনুষদের ২২ তম ব্যাচের শিক্ষার্থী মো. হাফিজুর রহমান। দ্বিতীয় স্থান অর্জন করেন ডিভিএম অনুষদের ২২ তম ব্যাচের মো. মোয়াজ্জেম মৃধা এবং তৃতীয় স্থান অর্জন করেন কৃষি অনুষদের ২৩ তম ব্যাচের মো. রিফাত ইসলাম।
ব্যবসায় শিক্ষা অনুষদ জোনে প্রথম স্থান অর্জন করেন ইংরেজি বিভাগের ২৫ তম ব্যাচের শিক্ষার্থী রেশমা আফরোজ। দ্বিতীয় স্থান অর্জন করেন ম্যানেজমেন্ট বিভাগের ২৫ তম ব্যাচের জাকির হোসেন জিসান এবং তৃতীয় স্থান অর্জন করেন মার্কেটিং বিভাগের ২৫ তম ব্যাচের শিক্ষার্থী আব্দুল্লাহ হিল কাফি।
দুটি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য থেকে সর্বমোট ৪০ জন শিক্ষার্থীকে নগদ অর্থ, সম্মাননা স্মারক, পবিত্র কুরআন শরীফ, সীরাতগ্রন্থ, বই, ক্যালেন্ডার, চাবির রিং পুরস্কার হিসেবে প্রদান করা হয়।
অনুষ্ঠানের শেষপর্বে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।