মোঃ ইব্রাহিম আলী,সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়া পৌরসভার ৭নং ওয়ার্ডের নিংগইন বাসস্ট্যান্ড জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন করা হয়েছে। নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল ১০টায় এ কাজের উদ্বোধন করেন।
উক্ত মসজিদের নির্মাণ কাজ ৭ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ জালাল উদ্দিনের ব্যক্তিগত ৩০ লাখ টাকার অনুদানে বাস্তবায়িত হচ্ছে। তাঁর এই অনুদান স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক মোঃ মতিউর রহমান, সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ, দাতা আলহাজ জালাল উদ্দিন, আলহাজ্ব মকলেছুর রহমান, আলহাজ্ব আঃ সামাদ সরদার, রিয়াদ মোস্তফা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
স্থানীয়রা আশা প্রকাশ করেন, মসজিদটি নির্মিত হলে এলাকাবাসীর ধর্মীয় কার্যক্রম আরও সুসংগঠিত ও সম্প্রসারিত হবে।