সীমান্ত, জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) থিয়েটার বিভাগের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন সহকারী অধ্যাপক রুবাইয়া জাবীন প্রিয়তা৷ তিনি সহকারী অধ্যাপক ক্যাথরিন পিউরিফিকেশন এর জায়গায় স্থলাভিষিক্ত হয়েছেন।
বৃহস্পতিবার (৫ ই ফেব্রুয়ারী) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিন, কলা অনুষদ-কে থিয়েটার বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব থেকে অব্যাহতি প্রদানপূর্বক জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন, ২০০৫-এর ২৪(৩) ধারা অনুযায়ী উক্ত বিভাগের সহকারী অধ্যাপক রুবাইয়া জাবীন প্রিয়তাকে ২০/২/২০২৬ ইং তারিখ হতে পরবর্তী ৩ বছরের জন্য থিয়েটার বিভাগের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হলো। আগামী রবিবার ২২ শে ফেব্রুয়ারী থিয়েটার বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিবেন তিনি।