ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ভন্ডগ্রাম বাজারে এক সাইকেল চোরকে হাতেনাতে আটক করেছে স্থানীয় জনতা।
বুধবার রাতে বাজার এলাকায় একটি সাইকেল চুরির চেষ্টা করার সময় তাকে ধরে ফেলা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি গোপনে একটি সাইকেল নিয়ে পালানোর চেষ্টা করছিল। এ সময় আশপাশের লোকজন বিষয়টি টের পেয়ে তাকে ধাওয়া করে এবং একপর্যায়ে আটক করতে সক্ষম হয়।
পরে স্থানীয়দের জিজ্ঞাসাবাদে সে চুরির বিষয়টি স্বীকার করে বলে জানা গেছে।
আটক ব্যক্তির বাড়ি যদুয়ার এলাকায় বলে জানা গেছে। ঘটনার পর বাজার এলাকায় সাধারণ মানুষের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
এ বিষয়ে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।