ফজলুর রহমান, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় রবি (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার সহদোর এলাকার বাসিন্দা এবং স্থানীয় মাংস ব্যবসায়ী শহিদুলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিজ বাড়ি থেকে রবির ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পরিবারের সদস্যরা বিষয়টি পুলিশকে জানায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
পুলিশ জানায়, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।