ফজলুর রহমান, বালিয়াডাঙ্গী:ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ীহাট সাব-রেজিস্ট্রি অফিসে বছরের পর বছর ধরে পড়ে থাকা অবিতরণকৃত মূল দলিল নির্ধারিত সময়ের মধ্যে গ্রহণ না করলে সেগুলো বিধি মোতাবেক বিনষ্ট করা হবে বলে বিজ্ঞপ্তি জারি করেছে কর্তৃপক্ষ।
সাব-রেজিস্ট্রার কার্যালয়ের প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, নিবন্ধন মহাপরিদর্শকের নির্দেশনা অনুযায়ী লাহিড়ীহাট সাব-রেজিস্ট্রি অফিসে ২০২০ সালের ৩৭৬৮ নম্বর দলিল থেকে ২০২১ সালের ৬৩৭০ নম্বর দলিল পর্যন্ত বিভিন্ন মূল দলিল এখনো দলিল গ্রহীতারা গ্রহণ করেননি।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আগামী ১৪ জুলাই ২০২৬ তারিখের মধ্যে নিবন্ধন ম্যানুয়াল-২০১৪ এর ৫২(এ) ধারা অনুযায়ী নির্ধারিত ফি পরিশোধ করে সংশ্লিষ্ট দলিল গ্রহীতাদের মূল দলিল সংগ্রহ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে দলিল গ্রহণ না করলে অবিতরণকৃত মূল দলিলগুলো বিনষ্ট করা হবে।
এ বিষয়ে সংশ্লিষ্ট দলিল গ্রহীতাদের দ্রুত লাহিড়ীহাট সাব-রেজিস্ট্রি অফিসে যোগাযোগ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ দলিল গ্রহণের জন্য অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।
বিষয়টি জনস্বার্থে ব্যাপক প্রচারের জন্য বিভিন্ন সরকারি দপ্তর, ইউনিয়ন পরিষদ, ব্যাংক ও স্থানীয় গণমাধ্যমকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়েছে।