মোহাম্মদ আলী জিন্না, জামালপুর প্রতিনিধি:
জামালপুরের মাদারগঞ্জ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
ইউএনও সুমন চৌধুরী সভাপতিত্বে বক্তব্য রাখেন এসিল্যান্ড রাসেল দিও, প্রাণী সম্পদ কর্মকর্তা আতিকুর রহমান, স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহ আল মামুন, চরপাকেরদহ প্রশাসক তৌফিকুল ইসলাম খালেক, গুনারীতলা প্রশাসক রহুল আমিন, ফায়ার সার্ভিস স্টেশন প্রতিনিধি রইছউদ্দিন, পৌর নির্বাহী কর্মকর্তা জুলহাস উদ্দিন, মাদারগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জুলফিকার আলি বাবলু, মাদারগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ প্রমূখ। এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, হাট বাজার ইজারাদারগণ উপস্থিত ছিলেন। এরপূর্বে বাজার মনিটরিং কমিটির সভা এবং পরে উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়।
রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী মুল্য স্থিতিশীল রাখার জন্য বিভিন্ন বাজার মনিটরিং সহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন।