মোহাম্মদ আলী জিন্নাহ, জামালপুর প্রতিনিধি: ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উপলক্ষে জামালপুরের মাদারগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল সাড়ে ১০ টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত পরিষদ সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসিল্যান্ড রাসেল দিও সভাপতিত্বে ও সমাজসেবা অফিসার তৌফিকুল ইসলাম খালেক এর সঞ্চালনায় বক্তব্য রাখেন কৃষি অফিসার কৃষিবিদ মোঃ হাবিবুর রহমান, মাদারগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জুলফিকার আলি বাবলু, মাদারগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বারী প্রমূখ। এ সময় বীরমুক্তিযোদ্ধা রেজাউল করিম আজাদ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, বাংলাদেশ গ্রাম আদালত মাদারগঞ্জ উপজেলা সমন্বয়কারী সাইদুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও প্রশীক্ষণার্থী মহিলাবৃন্দ উপস্থিত ছিলেন।