স্টাফ রিপোর্টার: ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ধারিয়া বেলসাড়া গ্রামে মরহুমা লাইসা খাতুনের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
পবিত্র রমজান মাস উপলক্ষে পরিবারের নিজ বাসায় পারিবারিকভাবে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে পরিবারের সদস্য, নিকটাত্মীয় এবং গ্রামের গণ্যমান্য ব্যক্তিসহ সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
মাহফিলে মরহুমা লাইসা খাতুনের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে উপস্থিত মুসল্লিরা দেশ ও জাতির কল্যাণ কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ প্রার্থনা করেন।
অনুষ্ঠানটি ছিল সম্পূর্ণ পারিবারিক ও সাদামাটা পরিবেশে আয়োজন করা। কোনো আনুষ্ঠানিক বক্তব্য ছাড়াই ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দোয়া মাহফিল সম্পন্ন হয়, যা উপস্থিত সবার মাঝে এক প্রশান্তিময় পরিবেশ সৃষ্টি করে।
উক্ত আয়োজন করেন মরহুমা লাইসা খাতুনের মেয়ে মোছা: মর্জিনা খাতুন ও নাতনী মোছা: রুনা চৌধুরী। আয়োজকরা জানান, প্রিয়জনের স্মরণে এবং তার আত্মার মাগফিরাত কামনায় এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত রাখার ইচ্ছা রয়েছে।
শেষে উপস্থিত সকলের মাঝে ইফতার পরিবেশন করা হয় এবং মরহুমার আত্মার শান্তি কামনায় সবার কাছে দোয়া প্রার্থনা করা হয়।