প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৭, ২০২৬, ১:২২ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২৬, ২০২৬, ১০:৩৬ অপরাহ্ণ
ভোলায় বেপরোয়া মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত, আহত ১

ভোলায় বেপরোয়া মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত, আহত ১
সাংবাদিক: মোহাম্মদ সোহেল (বোরহানউদ্দিন): ভোলাভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে হাফিজ ইব্রাহিম মহাবিদ্যালয়ের এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে ১:১৫ pm টবগী রাস্তার মাথা বাজার সংলগ্ন এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
দ্রুতগতিতে চলার সময় মোটরসাইকেলটি মোড়ে এসে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পিলারে ধাক্কা খেয়ে খাদে পড়ে যায়।
ঘটনাস্থলেই সোহাগ নামের ওই কলেজ ছাত্রের মৃত্যু হয়। আহত সিয়ামকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
Copyright © 2026 দৈনিক উত্তরের চিত্র. All rights reserved.