সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের বিশম্বরপুর উপজেলার পলাশ ইউনিয়নের সম্ভাব্য ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আলমগীর হোসেন পহেলা বৈশাখ ১৪৩৩ উপলক্ষে পলাশ ইউপিবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
গতকাল রবিবার ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বাংলা, দুপুরে এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, বাংলা নববর্ষ বাঙালির প্রাণের উৎসব। পুরাতন বছরের সব গ্লানি ও দুঃখ ভুলে নতুন বছরে শান্তি, সমৃদ্ধি ও উন্নয়নের পথে এগিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। এ সময় তিনি সকলের সুস্বাস্থ্য, সুখ-শান্তি ও কল্যাণ কামনা করেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে পলাশ ইউনিয়নের সম্ভাব্য প্রার্থী হিসেবে ইতোমধ্যেই আলোচনায় রয়েছেন আলমগীর হোসেন। দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সুখ-দুঃখ, সমস্যা-সম্ভাবনায় পাশে চিলেন এবং এলাকাবাসীর আস্থা অর্জন করেছেন।
তিনি আরও জানান, সততা, ন্যায়নিষ্ঠা ও জনসেবার মানসিকতা নিয়ে সরাসরি জনপ্রতিনিধি হিসেবে কাজ করার আগ্রহ থেকেই নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। নির্বাচিত হলে স্থানীয় উন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে একটি আধুনিক ও বাসযোগ্য পলাশ ইউনিয়ন গড়ে তুলবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।এলাকাবাসীর প্রত্যাশা, তার মতো সচেতন ও দায়িত্বশীল ব্যক্তি জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হলে পলাশ ইউনিয়ন উন্নয়নের গতি ত্বরান্বিত হবে এবং সুশাসন প্রতিষ্ঠা পাবে।