দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ৭৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ লিজা আক্তার (২৫) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত লিজা আক্তার বীরগঞ্জ উপজেলার কোমরপুর ফিশারী এলাকার বাসিন্দা। তিনি মো. আল আমিন ওরফে নয়নের স্ত্রী।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার (২৮ জুন) পরিচালিত অভিযানে তার নিজ দখল থেকে ৭৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে বীরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা (মামলা নং-২৬, তারিখ: ২৮/০৬/২০২৬) দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, জব্দ করা ইয়াবা ট্যাবলেটের প্রাথমিক তথ্য-উপাত্তের ভিত্তিতে তাকে মাদক কারবারের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এছাড়া পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে চলমান বিশেষ অভিযান অব্যাহত থাকবে এবং মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা আরও জোরদার করা হবে।