
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২৪ আগস্ট) রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে বালিয়াডাঙ্গী থানাধীন পারুয়া গ্রামে অভিযান পরিচালনা করে তসলেমা আকতারকে ৩৮ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার তসলেমা আকতার পারুয়া গ্রামের বাসিন্দা। তার স্বামী আকতাফুল ইসলাম, পিতা তসলিম উদ্দিন ও মাতা তহমিনা। তার ঠিকানা—পারুয়া, ডাকঘর: মোড়ল হাট, থানা: বালিয়াডাঙ্গী, জেলা: ঠাকুরগাঁও।
ডিবি পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত তসলেমা আকতারের বিরুদ্ধে এর আগে চারটি মাদক মামলা রয়েছে।
এ ঘটনায় তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসা ও মাদক সরবরাহের সঙ্গে জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। মাদক নির্মূলে ডিবি পুলিশ কঠোর অবস্থানে রয়েছে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।”