ফজলুর রহমান: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে রাতের দিকে ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে। অ্যান্ড্রয়েড আর্থকোয়েক অ্যালার্টস সিস্টেমের প্রাথমিক তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.৫ এবং এর উৎপত্তিস্থল ছিল ভুটান।
রোববার (৭ জুন) রাত ১১টা ৩৬ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। বালিয়াডাঙ্গীসহ উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় কয়েক সেকেন্ড ধরে কম্পন অনুভূত হয় বলে স্থানীয়রা জানিয়েছেন।
তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে ভূমিকম্পের আকস্মিক কম্পনে অনেকেই ঘরবাড়ি থেকে বাইরে বেরিয়ে আসেন।
ভূমিকম্প সংক্রান্ত বিস্তারিত তথ্য ও সম্ভাব্য ক্ষয়ক্ষতির বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে আরও তথ্য জানানো হলে তা হালনাগাদ করা হবে।