
আবু সুফিয়ান,বালিয়াডাঙ্গী প্রতিনিধি: ঠাকুরগাঁও-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাওলানা আব্দুল হাকিমের নির্বাচনী অফিস উদ্বোধন ও গণসংযোগ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকাল ৪টায় ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ৪নং বড় পলাশবাড়ী ইউনিয়নের বাদামবাড়ী বাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়। এতে দলটির বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-২ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী ও সাবেক জেলা আমির আলহাজ্ব অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,
“আমি নির্বাচিত হলে দেশকে মাদকমুক্ত করতে কাজ করবো। কৃষকদের আর লাইনে দাঁড়িয়ে স্যার নিতে হবে না এবং বেকারদের বেকার হয়ে থাকতে হবে না। ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠাই হবে আমাদের লক্ষ্য।”
আরো উপস্থিত ছিলেন,
অধ্যাপক রফিকুল ইসলাম,
আমির বাংলাদেশ জামাতে ইসলামী বালিয়াডাঙ্গী উপজেলা শাখা।
তিনি তার বক্তব্যে বক্তব্য বলেন বলেন,
“দাঁড়িপাল্লা পরিবর্তনের প্রতীক, ন্যায় ও ইনসাফের প্রতীক। এটি পূর্ব দিগন্তে নতুন সূর্যোদয়ের প্রতীক। একটি সুন্দর, স্বপ্নময় ও সমৃদ্ধ দেশ গড়তে দাঁড়িপাল্লার সাথেই থাকতে হবে।”
কর্মীসভায় আরও বক্তব্য দেন জামায়াতে ইসলামী নেতা মোঃ নাসিমুল মাস্টার। তিনি বলেন,
“অন্যায় ও জুলুমের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। কেউ যদি আমাদের বুড়ো আঙুল দেখায়, তাহলে আমরাও পাল্টা জবাব দিতে জানি। অন্যায়ের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে।”
তিনি আরও বলেন, ইসলামী আদর্শ বাস্তবায়নে সংগঠনের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার কোনো বিকল্প নেই। এজন্য সকলকে সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
ইউনিয়ন সভাপতি মোঃ ফরহাদ রেজা বলেন,
নির্বাচন শেষ হওয়ার আগ পর্যন্ত আমি আমার বাড়ি থেকে বিদায় নিয়ে এসেছি যা কিছু করব নির্বাচনের জন্যই করব মাওলানা আব্দুল হাকিম হুজুরের জন্যই করব।
কর্মীসভায় আরও উপস্থিত ছিলেন ৭নং আমজানগর ইউনিয়নের জামায়াতে ইসলামী নেতা মোঃ শেখ আইয়ুব আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ।
শেষে নির্বাচনী অফিস উদ্বোধনের মধ্য দিয়ে কর্মীসভা ও গণসংযোগ কার্যক্রম শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।