পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের কাজিপাড়া আমতলা, এলাকায় ফার্মের মুরগি, লিটার ও অন্যান্য পণ্যবাহী ট্রাক ও পিকআপ থেকে অতিরিক্ত চাঁদা আদায়ের অভিযোগকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন সংশ্লিষ্টরা।
জানা গেছে, ওই এলাকায় দিয়ে চলাচলকারী প্রতিটি পণ্যবাহী ট্রাক ও পিকআপ থেকে ১৫০ টাকা করে নেওয়া হয়, বলে জানিয়েছেন চালক ও শ্রমিকরা। তবে কিছু মহল পরিকল্পিতভাবে বিষয়টি ভিন্নভাবে উপস্থাপন করে, অতিরিক্ত চাঁদা আদায়ের অভিযোগ তুলছে বলে দাবি স্থানীয়দের।
স্থানীয় সূত্রে জানা যায়, কিছু অসাধু ব্যক্তি ট্রাক ও পিকআপ থামিয়ে, ড্রাইভারদের কাছ থেকে স্লিপ নেওয়ার পর ১৫০ টাকার পরিবর্তে ৭০০ টাকা লেখা হয়েছে—এমন অভিযোগও উঠেছে। বিষয়টি নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে, বলে মনে করছেন এলাকাবাসী।
এ বিষয়ে স্থানীয় কয়েকজন সম্মানিত ব্যক্তি জানান, একটি স্বার্থান্বেষী মহল মিথ্যা অভিযোগ, তুলে কিছু মানুষকে ফাঁসানোর চেষ্টা করছে। তারা বিষয়টি সঠিকভাবে তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটনের জন্য, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
এলাকাবাসীর দাবি, প্রকৃত ঘটনা যাচাই করে বিভ্রান্তি দূর করতে, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন।