
ফজলুর রহমান:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে রংপুর জেলা পুলিশের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
১০ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি. সকাল ৯টা ০০ মিনিটে রংপুর জেলা পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত এ ব্রিফিং প্যারেডে সভাপতিত্ব করেন রংপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ মারুফাত হুসাইন।
ব্রিফিংয়ে পুলিশ সুপার নির্বাচন ও গণভোটে দায়িত্বপ্রাপ্ত অফিসার ও ফোর্সদের করণীয়, দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে দিকনির্দেশনা প্রদান করেন। তিনি সকল পুলিশ সদস্যকে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের নির্দেশনা দেন।
এছাড়াও নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ বাহিনীর পাশাপাশি র্যাব, বিজিবি, আনসার ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় উপস্থিত ছিলেন জনাব মোঃ জয়নাল আবেদীন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), রংপুর; জনাব সুশান্ত চন্দ্র রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), রংপুর; জনাব শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল), রংপুর; জনাব মোছাঃ রুনা লায়লা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজমেন্ট), রংপুর রেঞ্জ অফিস; জনাব সনজয় কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল), রংপুর; জনাব আসিফা আফরোজ আদরী, সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল), রংপুর; জনাব মোঃ নাহিদ হাসান, সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল), রংপুরসহ জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের ইনচার্জ, অফিসার ও ফোর্সবৃন্দ।
ধন্যবাদান্তে
মিডিয়া সেল,
জেলা পুলিশ, রংপুর।