ফজলুর রহমান ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের খোচাবাড়ি এলাকায় আলম এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী কোচ উল্টে সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে কোচের বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, কোচটি যাত্রী নিয়ে ঢাকা থেকে ঠাকুরগাঁও ফিরছিল। খোচাবাড়ি এলাকায় পৌঁছালে কোচটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়।
দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। আহতদের মধ্যে অনেককেই হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।
দুর্ঘটনার বিস্তারিত কারণ ও আহতের সঠিক সংখ্যা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।