
ফজলুর রহমান: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঠাকুরগাঁও জেলা শাখার সিদ্ধান্ত অনুযায়ী ২নং আখানগর ইউনিয়ন শাখার বিএনপি ও এর অঙ্গসংগঠনের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
জেলা বিএনপি সূত্র জানায়, রুহিয়া থানা শাখার সুপারিশের ভিত্তিতে আজ ১৫ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি. তারিখ থেকে ২নং আখানগর ইউনিয়ন বিএনপি শাখা, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল-এর ইউনিয়ন শাখার কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় এগুলো বিলুপ্ত করা হয়।
একই সঙ্গে দ্রুত সময়ের মধ্যে ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠনের জন্য সংশ্লিষ্ট ইউনিটের রুহিয়া থানা কমিটিকে নির্দেশনা দেওয়া হয়েছে। নতুন কমিটি গঠন না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট থানা শাখা কমিটি ২নং আখানগর ইউনিয়নের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে বলে জানানো হয়েছে।
এ বিষয়ে জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।