আবু সুফিয়ান বাবু,ঠাকুরগাঁও প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মেধাবী শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার হিসেবে ফুডপ্যাক বিতরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঠাকুরগাঁও জেলা শাখা।
সম্প্রতি আয়োজিত এ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ছাত্রনেতা সিবগাতুল্লাহ (সিবগা)।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের মেধাবী ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোই এ ধরনের উদ্যোগের মূল লক্ষ্য। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে ছাত্রশিবিরের এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় সংগঠনের স্থানীয় নেতাকর্মীসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।