ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ৪নং বড় পলাশবাড়ী ইউনিয়নের ধারিয়া বেলসাড়া গ্রামের বাসিন্দা ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী রানা সরকার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ ইউনিয়নবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদুল ফিতর মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব, যা আমাদের মাঝে নিয়ে আসে আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য বার্তা। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এই দিনটি আমাদের জন্য বয়ে আনে খুশি ও আত্মশুদ্ধির বার্তা।”
তিনি আরও বলেন, “আমি আমার ইউনিয়নের সর্বস্তরের জনগণের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি। বিশেষ করে গরিব, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফুটুক—এই কামনা করি। ঈদের আনন্দ যেন সবার মাঝে সমানভাবে ছড়িয়ে পড়ে, সেই প্রত্যাশা রাখি।”
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তিনি চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সকলের দোয়া ও সমর্থন কামনা করেন। তিনি বলেন, নির্বাচিত হলে তিনি এলাকার সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করবেন।
রানা সরকার আরও জানান, তিনি সবসময় সাধারণ মানুষের পাশে থাকতে চান এবং একটি আধুনিক, উন্নত ও সেবামূলক ইউনিয়ন গড়ে তোলাই তার মূল লক্ষ্য। তিনি সকলকে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার পাশাপাশি সামাজিক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান।