মোহাম্মদ আলী জিন্নাহ, জামালপুর প্রতিনিধি: জামালপুর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল বলেছেন আমি বিএনপি'র এমপি না' আমি সকল দলের মানুষের এমপি। বুধবার বিকালে মাদারগঞ্জ উপজেলার ১ নং চরপাকেরদহ ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত দোয়া ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি আল্লাহ পাক ২০ বছর আমাদের দল বিএনপি কে রাষ্ট্র পরিচালনা করার সুযোগ করে দিয়েছেন। আমাদের নেতা জনাব শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বেগম খালেদা জিয়ার উত্তরসূরী জনাব তারেক রহমান কে বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে বাংলাদেশের মানুষের খেদমত করার বিরাট সুযোগ করে দিয়েছেন এ জন্য মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি।
তিনি আরো বলেন গত ১২ তারিখ বাংলাদেশের ইতিহাসে একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে আপনারা চরপাকেরদহ ইউনিয়নবাসী আমাকে বিপুল পরিমাণ ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছেন এবং নির্বাচিত হওয়ার পথ সুযোগ করে দিয়েছেন। যারা আমাকে ভোট দিয়েছেন এবং যারা ভোট দেন নাই বা দেওয়ার সুযোগ পান নাই তাদের সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। মাদারগঞ্জের মানুষের এমপি হিসেবে চরপাকেরদহ ইউনিয়নবাসীর এমপি হিসাবে আমি আগামী ৫ বছর জনাব প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এই বাংলাদেশে আমি দায়িত্ব পালন করতে চাই এবং দায়িত্ব পালনকালে আমি আপনাদের সকলের সহযোগিতায় চাই।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন
উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান, সাবেক সভাপতি ফায়েজুল ইসলাম লাঞ্জু, বর্তমান কমিটির সিনিয়র সহ সভাপতি আব্দুল মান্নান, সাবেক সাধারণ সম্পাদক মাসুদ খান, বর্তমান সহ সভাপতি আলমগীর কবির, যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, সাংগঠনিক সম্পাদক বীরমুক্তিযোদ্ধা শাহ্ মোঃ মজনু ফকির। সাংগঠনিক সম্পাদক ও উপজেলা যুবদলের সিনিয়র যুন্ম আহবায়ক মোখলেছুর রহমান মুখলেস।
১ নং চরপাকেরদহ ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম কিবরিয়া বিপ্লব তরফদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফিউল আলম স্বপন এর সঞ্চালনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাওলানা রাশেদ মোশারফ।
এ সময় উপজেলা,পৌর, ইউনিয়ন,ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের হাজার হাজার নেতা-কর্মী ও সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন। এরপূর্বে তিনি উপস্থিত নেতাকর্মীদের মাঝে শুভেচ্ছা বিনিময় করেন এবং ফাজিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরহাদ হোসেন ফিরোজের নেতৃত্বে শিক্ষকরা ফুলেল শুভেচছা জানান , এফকেএটিএসএসকেএ দাখিল মাদ্রাসা কমিটির সভাপতি শাহ্ মোঃ জেকরুল ইসলাম সুজন ও সুপার মাওলানা আঃ বারী নেতৃত্বে শিক্ষকরা ফুলেল শুভেচছা জানান।