মোঃ আবু সুফিয়ান বাবু, ঠাকুরগাঁও প্রতিনিধি: আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে নার্সিং ভর্তি পরীক্ষা-২০২৫। পরীক্ষাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ কিছু নির্দেশনা প্রকাশ করেছে। নির্ধারিত নিয়ম মেনে পরীক্ষায় অংশগ্রহণের জন্য সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানানো হয়েছে।
পরীক্ষার হলে যা সঙ্গে নিতে হবে
পরীক্ষার্থীদের অবশ্যই সঙ্গে রাখতে হবে—
রঙিন প্রিন্টেড এডমিট কার্ড (পরীক্ষা শেষে সংরক্ষণ করতে হবে)
এইচএসসি রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি অথবা এডমিট কার্ডের কপি
২-৩টি কালো বলপেন (Black ballpoint pen)
একটি স্বচ্ছ (Transparent) ফাইল
যেসব জিনিস সম্পূর্ণ নিষিদ্ধ
পরীক্ষার হলে কোনোভাবেই নেওয়া যাবে না—
মোবাইল ফোন
স্মার্ট ঘড়ি বা যেকোনো ইলেকট্রনিক ডিভাইস
ক্যালকুলেটর
পরীক্ষার দিনে বিশেষ সতর্কতা
কর্তৃপক্ষ জানিয়েছে, সকাল ৯টা ৩০ মিনিটের মধ্যে পরীক্ষার হলে প্রবেশ করতে হবে। দেরি এড়াতে পরীক্ষার্থীদের কমপক্ষে ২-৩ ঘণ্টা আগে বাসা থেকে রওনা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
পোশাক পরিধানের ক্ষেত্রে কান খোলা রাখতে হবে, যাতে পরিচয় যাচাই সহজ হয়। পরীক্ষা চলাকালীন কেউ হল ত্যাগ করতে পারবে না।
পরীক্ষা শুরুর আগে ওএমআর (OMR) শিটে নাম, রোল নম্বর ও সেট কোডসহ প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে। কোনো ভুল হলে তাৎক্ষণিকভাবে দায়িত্বপ্রাপ্ত পরিদর্শককে জানাতে হবে।
অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য
নার্সিং ভর্তি পরীক্ষায় কোনো নেগেটিভ মার্কিং নেই।
সব প্রশ্নের উত্তর দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
পরীক্ষার্থীদের ঘাবড়ে না গিয়ে ঠান্ডা মাথায় পরীক্ষা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
পরীক্ষার আগের রাতে পর্যাপ্ত ঘুম নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে, যাতে মস্তিষ্ক সতেজ থাকে।
পরীক্ষার্থীদের উদ্দেশ্যে শুভকামনা জানিয়ে বলা হয়েছে, সর্বোচ্চ চেষ্টা করার পর ফলাফলের ব্যাপারে ইতিবাচক মনোভাব বজায় রাখতে হবে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, সকলের নার্স হওয়ার স্বপ্ন পূরণ হোক।