মোঃ জুম্মান হোসেন, যশোর প্রতিনিধি: যশোরে যান্ত্রিক ত্রুটির কারণে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান জরুরি অবতরণ করেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং পাইলট সম্পূর্ণ নিরাপদে আছেন।
আইএসপিআর জানায়, নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রম চলাকালে বিমানটিতে হঠাৎ যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। পরিস্থিতি বুঝে পাইলট দ্রুত সিদ্ধান্ত নিয়ে নিরাপদে জরুরি অবতরণ করেন। পরে বিমানটি যশোরের রানওয়েতে সফলভাবে অবতরণ করে।
এ ঘটনায় পাইলট সম্পূর্ণ সুস্থ ও নিরাপদ রয়েছেন। এছাড়া বিমানটিরও কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ঘটনার পর বিমানটির যান্ত্রিক ত্রুটির কারণ